চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁসির ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার বলেন, চট্টগ্রামুখী যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা পৌঁছার আগেই তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে।
