শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।

শুক্রবার দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর রয়টার্স ও আলজাজিরার।

কর্তৃপক্ষ জানায়, ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী আয়োজন দেখতে বারিয়া স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন, যা ধারণক্ষমতার বাইরে।

রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে ছিল মাত্রাতিরিক্ত ভিড়। তৈরি হয় চরম বিশৃঙ্খলা-অরাজকতা। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে অনেকে। সেই সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও। ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছে এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টিডিসিপ্লিনারি প্রতিযোগিতা, যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৯৭৭ সালে শুরু হওয়া ওশেন আইল্যান্ড গেইমস অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর। এর আগে ২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...