শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে: ভূমিমন্ত্রী

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, তাদের (বিএনপির) সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। তারা কোনো ভাবেই সামনের দিকে এগোতে পারছে না। শুধু একটি দরজা খোলা আছে তাদের নির্বাচনে আসা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কর্ণফুলী উপজেলা আ.লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আমাদেরকে ধাক্কা মারবেন আমরা পড়ে যাব এত সহজ আ.লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই। সংবিধান থেকে তত্বাবধায়ক সরকার মুছে গেছে অনেক আগে। শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন দেশে উন্নয়ন হয়ে গেছে, উন্নয়ন চলমান রয়েছে আ.লীগ সরকার উন্নয়ন করে যাচ্ছে তা আপনারা খাবেন তা কখনো হবে না।জাতির পিতার কি অপরাধ ছিল? তার জীবন যৌবন বাঙ্গালি জাতির জন্য উৎসর্গ করেছিল।যার নেতৃত্বে স্বাধীনতা অর্জন হয়েছিল তাকে ও তার পরিবারকে হত্যা করেছিল তাঁরা।

মন্ত্রী বলেন, দেশকে নৈরাজ্যর দিকে ঠেলে দিতে চাই বিএনপি তারা আন্দোলন করে ব্যর্থ হয়েছে। জনগণকে আর বোকা বানানো যাবে না। তারা মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দাঁড়ি ওয়ালা টুপি ওয়ালা থাকবে না অথচ দেখেন সাড়ে ১৪ বছরের আ.লীগের শাসন আমলে টুপি ওয়ালা দাঁড়ি ওয়ালা বেড়ে গেছে।

তিনি আরও, আমার বিচার বিশ্লেষণে তারা চরমভাবে হতাশ হয়ে গেছে, তারা বলেছিল আমাদের লজ্জা শরম নেই এখন আমি বলছি তাদের লজ্জা শরম নেই। আমি সত্যকে সত্য বলা চেষ্টা করি। জনগণ যদি আমাকে চাই আমি থাকব না চাইলে আমি ভোটেও আসব না।

কর্ণফুলী উপজেলা আল্লাহর নেয়ামত, এই উপজেলা আনতে কত কষ্ট করতে হয়েছে আমার আল্লাহর রহমতে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করেছি। কর্ণফুলীকে উপজেলায় রুপান্তরিত করেছি।

উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদারের সঞ্চলনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন, আনোয়ারা উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, কর্ণফুলী উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মো. আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, এস এম হোসেন, রফিক আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

এছাড়াও শোক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা: ফারহানা মমতাজ,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সম্পাদক সেলিক হক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদ খান আরজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজি।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ শোক সভায় উপস্থিত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...