বুধবার, ২২ এপ্রিল ২০২৬

‘বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র-ভারতের ঐকমত্য, ভারতের দুই শর্ত’

আন্তর্জাতিক ডেস্ক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জি-টুয়েন্টি সম্মেলনে ঢাকাকে দু’টি স্পষ্ট বার্তা দিতে চায় নয়াদিল্লী। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সোমবার (২১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি পত্রিকা দ্য টেলিগ্রাফ অনলাইন।

পত্রিকাটির দাবি, সেপ্টেম্বরে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যে দু’টি বার্তা তুলে ধরা হবে তার প্রথমটি হচ্ছে- বাংলাদেশের আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। আর দ্বিতীয় বার্তাটি হলো, আওয়ামী লীগকে দলের ভেতরে থাকা সব চীন ও ইসলামপন্থি নেতা ঝেড়ে ফেলে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থী বেছে নিতে হবে।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের শীর্ষ কর্মকর্তাদের কয়েক দফা বৈঠকের পর এ দুই বিষয়ে নয়াদিল্লী-ওয়াশিংটনের ঐকমত্য হয়েছে বলেও জানায় পত্রিকাটি।

তাদের দাবি, ২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে ঢাকার বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মত পার্থক্য থাকলেও এবার তা নেই। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ মনে করলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের চীন ঘনিষ্ঠতা দিল্লি-ওয়াশিংটনের জন্য সমান উদ্বেগের বলে উল্লেখ করে পত্রিকাটি।

এদিকে, আরেক ভারতীয় পত্রিকা দ্য হিন্দু বলছে- আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা বাড়িয়েছে ভারত।

দেশটি সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের টেলিফোন সাক্ষাৎকারের বরাত দিয়ে সোমবার এমনটিই জানায় প্রভাবশালী দৈনিকটি।

সাক্ষাৎকারে বিএনপি ও আওয়ামী লীগ থেকে সমদুরত্ব বজায় রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে বিকল্প তৃতীয় কোন পথ বেছে নিতে মত দেন এই নেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...