শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পটিয়ায় আওয়ামী লীগ- বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি 

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দক্ষিণ জেলা বিএনপি ও পটিয়া উপজেলা আওয়ামীলীগ।

শনিবার (১৯ আগস্ট ) বিকালে সাধারণ মানুষ এ নিয়ে উৎকণ্ঠায় থাকলেও শেষ পর্যন্ত কোন সংঘাত ছাড়াই উভয়পক্ষের কর্মসূচি পালন হয়েছে।

দলীয় সূত্রে জানা যায় দক্ষিণ জেলা বিএনপি পটিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ১৯শে আগষ্ট পটিয়া বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও ইন্দ্রপোল পর্যন্ত পদযাত্রার ঘোষণা দেয়। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ একই দিনে পটিয়া থানার মোড়ে শান্তি সমাবেশের ঘোষণা দেয়। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশংকা দেখা দিলে পটিয়া পুলিশ ও স্থানীয় প্রশাসন বিএনপির পদযাত্রা বাসষ্টেশন হয়ে কমলমুন্সির হাট বাইপাস মোড় পর্যন্ত করতে বলা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, ” বিএনপি যখনই কোন প্রোগ্রাম করতে যায়, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করতে চায়।”

শান্তি সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন,” বিএনপি সারাদেশে অতীতের ন্যায় আবারও ভাংচুর, অগ্নিসংযোগ নৈরাজ্যে মেতে উঠেছে। তাদের এই নৈরাজ্য ঠেকাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগ শান্তি কর্মসূচি পালন করছে।”

পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, দুই দলের মধ্যে সংঘর্ষ এড়াতে এবং সড়কে যে কোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় ছিলো। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সজাগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

আরও পড়ুন

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...