শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

যতবড় নেতা হোক অন্যায় করলে বেঁধে রাখবেন: কর্ণফুলীতে ভূমিমন্ত্রী

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা – কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমার নাম বিক্রি করে কেউ অন্যায় ও জুলুম করলে সে যত বড় নেতা হোক। আপনারা তাঁকে বেধে রাখবেন।

শুক্রবার (১৮ আগষ্ট) কর্ণফুলী উপজেলার মধ্যম শিকলবাহা হাঁড়ি মিয়া চৌধুরী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, মসজিদে এসে নামাজ পড়বেন। মসজিদে থেকে বের হয়ে মাস্তানি করবেন তা হবে না। আমি অন্যায় করি না। অন্যায়কে প্রশ্রয়ও দিই না। আপনি অন্য দল করেন বলে আপনার প্রতি অবিচার হবে তা কখনো হবে না। যে যে দলই করুক। আমারা কাছে সবার জন্য বিচার এক।

মন্ত্রী বলেন, আমাকে এমপি মন্ত্রী বানিয়েছেন মানুষের সেবা করার জন্য৷ জনগণের সেবা করার জন্য। চাঁদাবাজ জুলুমবাজে আমি নেই।উন্নয়নের জন্য চিন্তা করতে হবে না আপনাদের। উন্নয়ন হতে থাকবে (ইনশাআল্লাহ)।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরও বলেন, কেউ ভালো কাজ করলে তাদের আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন। কেয়ামত কে বিশ্বাস করতে হবে। বেশি বেশি আমল করতে হবে। আপনারা বঙ্গবন্ধুসহ উনার পরিবারের জন্য দোয়া করবেন ও আমার বাবা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্যও দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ, ওসি দুলাল মাহমুদ।

এছাড়াও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহেদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন, মো. মহসিনসহ উপজেলা ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলীর প্রয়াত আওয়ামী নেতা ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...