বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ এমপি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেক কষ্ট করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য এবং দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুনাগরিক করে দেশ সেবা আত্মনিয়োগ করতে হবে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রদর্শন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেন। তাদের কল্যাণে সম্মানীভাতা বাড়িয়েছেন, ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বশর কমান্ডারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক, বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, এই মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক প্রমুখ।
