শনিবার, ২২ আগস্ট ২০২৬

৩৮ ঘন্টা পর এনআইডি সার্ভার চালু

চট্টগ্রাম নিউজ ডটকম

দীর্ঘ ৩৮ ঘন্টা বন্ধ থাকার পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরের পরে এই সার্ভারটি চালু হয় বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।

তিনি বলেন, হ্যাকিংয়ের হুমকি কারণে নিরাপত্তার সংঙ্কায় এটি বন্ধ ছিল। পরিষেবাটি পুরোপুরি চালুর পাশাপাশি ঝুঁকিমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময় চেষ্টা করে এটাকে সচল রাখার জন্য। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটা বন্ধ করে দিয়েছি।

কারণ মেইনটেন্যান্স থেকে আমাদের কিছু মেসেজ এলো, কিছু থ্রেট আসতে পারে। আজ দুপুরে চালু করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালন জানান, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার আছে, যেটা সব সময় কাজ করে। কিছু মাইনর থ্রেট আমরা দেখেছি। এগুলো যে কোনো সময়ই আসতে পারে।

যে থ্রেট দেখেছি, সেগুলো নেগোশিয়েট করার মতো। আজকে আমরা সবগুলো থ্রেট ইভালুয়েট করলাম। নেগোশিয়েট করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, সার্ভার চালু করা নিরাপদ। দুপুর ২টার আগে থেকেই চালু করা হয়েছে।

আজকে সকাল থেকে এনআইডি সেবা নিতে এসে মানুষ ভোগান্তির শিকার হয়েছে। বিষয়টি আগে জানানো হয়নি কেন প্রশ্ন করা হলে হুমায়ূন কবীর বলেন, আমরা ১৭১টি প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি যে, পরবর্তীতে না জানানো পর্যন্ত তারা সেবা থেকে বঞ্চিত হবেন।

পাবলিকলি যদি আমি বলি এটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একটা প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিক মিনিমাইজ করার জন্য…আজকে সকাল থেকেই আমরা এটা চালু করার চেষ্টা করেছি।

তাদের (সেবা গ্রহীতা) যে কষ্ট হয়েছে সেটা আক্ষরিক অর্থে খুব বেশি না। যদি বড় ধরনের মেইনটেন্যান্স বা লুপ হোল হয়ে যেত…তার থেকে বেটার অবস্থায় আমরা আছি, বলেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...