সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাগতিয়া মাদরাসায় জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা বদিউল আলম আহমদী, আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ মোবারক, আরবি প্রভাষক মাওলানা এইচ.এম.আবু বকরসহ প্রমুখ। আলোচনা সভায় শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা হাজার বছরের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ১৫ আগস্টের সেই রাতে জাতির জনকের পুরো পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির জনকের পুরো পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে, বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের সংস্কৃতিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর রক্তের স্রোতধারা , বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া সে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলস্বরূপ দেশে বাস্তবায়িত হচ্ছে মেগা প্রকল্পসমূহ। দেশের এই অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে জাতির জনকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...