সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আমিরাতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

আদনান আবির । আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং তার জীবন ও কর্মের উপর আলোচনা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ উপস্থাপন করা হয়। একইসঙ্গে দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জাানিয়ে রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের মুক্তিকামী মানুষকেই স্বাধীনতা উপহার দেননি; বরং সমগ্র পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য তিনি ছিলেন সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার ও স্বাধীনতা অন্দোলনের প্রাণপুরুষ হিসেবে অসামান্য অবদান রাখার কারণে বাঙালি জাতি তাকে প্রথমে বঙ্গবন্ধু ও পরবর্তী সময়ে জাতির পিতা হিসেবে বরণ করে করেছে।

তিনি আরও বলেন, শুধু বঙ্গবন্ধু নয়, তার গোটা পরিবার জাতিকে যে সেবা দিয়ে গিয়েছেন তা অতুলনীয়। কিন্তু পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে অনেক মিথ্যাচার ও অপপ্রচার হয়েছে। তাই সঠিক ইতিহাস রচনা এখন সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে জাতির পিতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের সহধর্মিনী, বাংলাদেশ লেডিস অ্যাসোসিয়েশনের নেতা, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিটি স্কুলের নেতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের প্রবাসীরা।

এছাড়া এদিন দূতাবাসের উদ্যোগে সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...