শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির লাভ হয়নি: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি। তাই এখন দলটির নেতারা ভিন্ন সুরে কথা বলছেন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, কানাডার আদালত পরপর পাঁচ বার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের সঙ্গে বিদেশিরাও নেই, দেশের জনগণও নেই।

বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা বিবৃতি আনে। মার্কিন কংগ্রেসম্যানদের কাছে দেশটির দেওয়া বিবৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তারা বলেছেন, এ বিষয়ে কিছু জানেন না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিলেন। বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের কুশীলব কারা ছিল, তা উন্মোচন করা এখন সময়ের দাবি।

তা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর প্রকৃত ইতিহাস অধরাই থেকে যাবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তখন এগিয়ে যাওয়া দেশকে পিছিয়ে দিতে নানামুখী ষড়যন্ত্র চলছে।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি আটকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের আন্দোলন ভিন্ন খাতে নিতে এসব অভিযান চালানো হচ্ছে।

এর আগে খালেদা জিয়াও এমন কথা বলেছিলেন। এতে বোঝা যায়, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। যেমন তাদের দলের চেয়ারপারসন তেমন ভাইস প্রেসিডেন্ট। যারা জঙ্গিদের লালন-পালন করে তাদের কোনো বিদেশি রাষ্ট্র সমর্থন দেয় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...