শনিবার, ২২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামে এক রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী অক্সিজেন মহাসড়কের ফতেয়াবাদ ছড়ার কুল বালুর টাল এলাকার একটি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওমর ফারুক উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর ফারুক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি গ্যারেজে রেখে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। হাটহাজারীতে রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি পরে রোববার দুপুরে ছড়া থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আজম ও পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে এসে নিহতের ভাই আব্দুল খালেক লাশটিকে তার নিখোঁজ হওয়া ভাই ওমর ফারুক বলে শনাক্ত করে বলেন, বৃহস্পতিবার আমার ভার মাছ ধরতে বের হয়। পরে আর ফিরে না আসায় আমরা ভেবেছি তার শ্বশুরবাড়িতে গিয়েছে। কারণ সেখানে সেইদিন তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিলো। পরে জানতে পারলাম সেখানেও আমার ভাই যায়নি। তারপর খোঁজাখুঁজি করতে লাগলাম। এর এক পর্যায়ে আজ নিখোঁজ ডায়েরি করার জন্য থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় খবর পাইলাম নালায় লাশ পাওয়া গেছে। এসে পরনের শার্ট আর লুঙ্গি দেখে সনাক্ত করলাম এটা আমার ভাইয়ের লাশ। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...