শনিবার, ২২ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে স্বেচ্ছাশ্রমে তৈরি বাঁশের সাঁকো

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাফছড়ি মুখ পাড়ায়  নারানগিরি খালের উপর এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্থ অর্থায়নে পারাপারের বাঁশের সাঁকো তৈরী করেছেন। 

গত শুক্রবার কাজ শুরু করে গত শনিবার এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয় বলে জানান, এলাকার   সাইমং মারমা, উসুইমং মারম , সানুমং মারমা  ও   কুশিরাম তনচংগ্যাসহ অনেকে।

তাঁরা জানান, প্রতিবছর বর্ষা মৌসুম আসলে উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে এই বাঁশের সাঁকোটি খালের সাথে বিলীন হয়ে যায়। ঠিক এই বছরও সপ্তাহ খানেক আগে খালে অতিরিক্ত ঢলে সাঁকোটি পানির সাথে তলিয়ে যায়। আমরা ২৫ জন এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থে এই বাঁশের সাঁকোটি তৈরী করেছি। তবে এইখানে একটা স্থায়ী সেতু হওয়া এলাকাবাসীর দাবি।

২ নং রাইখালী ইউনিয়ন এর সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক জানান, এই সাঁকোটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ২ শত লোক ওয়েব্রে পাড়া, হাফছড়ি ভিতর পাড়া, হাফছড়ি যৌথ খামার, চিৎমরম পুর্নবাসন পাড়ায় যাতায়াত করে। কিন্তু ৪ নং ওয়ার্ডের হাফছড়ি মুখ পাড়ায় নারানগিরি খালের উপর বাঁশের সাঁকোটি নারানগিরি খালের ঢলে ভেসে যাওয়ায় এলাকাবাসীরা সেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকোটি তৈরী করেছেন।

২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা বলেন, বর্ষা মৌসুমে নারানগিরি খালের ঢলে অনেক বাঁশের সাঁকো ভেঙে যায়। তবে এইখানে একটি পাকা সেতু করা হলে এলাকাবাসীর দূর্ভোগ লাগব হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...