সারাদেশে আরও ৩ দিন দিন বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে হিসেবে আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
রোববার (১৩ আগস্ট) সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানায়।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
আরও বলা হয়, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে। তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
