শনিবার, ২২ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে মো. বুলবুল আহমেদ (৬০) নামে এক বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইউনিয়নের বিএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস যাত্রী বুলবুল নেত্রকোনা জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে চাঁদনী নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেরিন মেশিনারিজের দোকানে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে চাপা পড়া এক যাত্রীর লাশ উদ্ধার করি। পরে লাশটি বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করেছি। ঘটনাস্থলে গিয়ে আমরা শুধু বাসের চাপা পড়া ব্যক্তিকে দেখতে পেয়েছি। আহত কাউকে পাইনি। তবে স্থানীয়দের মুখে শুনেছি ৫ জনের মতো বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, দুর্ঘটনায় নিহত বাস যাত্রীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...