শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাউজানে সৃজনে- ছন্দে রবিন্দ্র-নজরুল কবিতা উৎসব

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে সৃজনে- ছন্দে রবিন্দ্র-নজরুল কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট (শুক্রবার) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বৈদ্য পাড়ার কার্যালয়ে এ আয়োজন করে শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কালচারাল পার্ক।

প্রতিষ্ঠানটির মেডিটেশন সেন্টার ভবনের ২য় তলার সুনয়ন সম্মেলন কক্ষে এ উৎসব হয়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০০ শিক্ষার্থী কবিতা পাঠ ও কবিতা লেখায় অংশ নেন। উদ্বোধক ছিলেন সীতাকুন্ড লতিফ সিদ্দিকা কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। শেষে প্রতিষ্ঠানের আজিবন সদস্য বানীব্রত চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্য দেন রাউজান সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মনির হোসাই। কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিচারক দায়িত্বে থেকে ফলাফল ঘোষণা করেন লেখক ও উপস্থাপক রেবা বড়ুয়া ও বেগম রোকেয়া পাঠাগারের সাবেক সভাপতি রিপন দেবনাথ। উন্নয়ন সংগঠক প্রণব বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, বেগম রোকেয়া পাঠাগারের সভাপতি ও শিক্ষক প্রিয়ম দে, উন্নয়ন সংগঠক চন্দন কুমার বড়ুয়া, প্রশিক্ষক রাসেল বড়ুয়া, আওয়ামীলীগের সদস্য অংশুমান বড়ুয়া, পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালেক প্রমুখ।

প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে বিজয়ী ৯ জনে সনদ ও পুরস্কৃত করেন অতিথিরা। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া ২০০ জন অংশগ্রহণকারী সকলকে একটি করে বই উপহার দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...