সোমবার, ২৭ জুলাই ২০২৬

আমিরাতে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালন

আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) আবুধাবি কনফারেন্স রুমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ জন্মবার্ষিকী পালন করে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, তাদের সহধর্মিনী, বাংলাদেশ লেডিস অ্যাসোসিয়েশনের নেতাকর্মী, আবুধাবির বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের প্রবাসীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, তার জীবনী ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর আলোচনা ইত্যাদি।

রাষ্ট্রদূত বঙ্গমাতার জীবনী আলোচনা করতে গিয়ে বলেন, তিনি শুধু বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন নয় বরং ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে বঙ্গবন্ধুকে ছায়ার মতো অনুসরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে জাতির পিতায় পরিণত হওয়ার পেছনে বঙ্গমাতার অসামান্য অবদান রয়েছে। ক্ষমতার শীর্ষে আরোহণ করেও তিনি ও তার পরিবার ভোগবাদী জীবনাচার থেকে দূরে থেকে অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেছেন। বিষয়টি সুখী-সুন্দর জীবন ও সমাজ গঠনের জন্য অনুকরণীয় আদর্শ।

অনুষ্ঠান শেষে বঙ্গমাতাসহ জাতির পিতার পরিবারের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...