ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মীর নুরুল হুদা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে তিনি ফটিকছড়ি থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে মীর মোহাম্মদ নুরুল হুদাকে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
অপরদিকে, বিদায়ী ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
নব নিযুক্ত ওসি নুরুল হুদা এর পূর্বে চট্টগ্রাম নগরীর চকবাজার বন্দর ও ইপিজেড থানায় দায়িত্ব পালন করেন।
