শনিবার, ২২ আগস্ট ২০২৬

চকরিয়ায় ভারী বর্ষণে আতংকে কৃষকরা, পাহাড়ি বন্যার আশঙ্কা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ভারী বর্ষণের ফলে কৃষকরা আতংকে রয়েছে। নিম্ন অঞ্চলে পাহাড়ি বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

চকরিয়ায় কৃষকরা যখন আমনধান রোপণে ব্যস্ত তখন বিরতিহীন ভারী বর্ষণের ফলে পাহাড়ি বন্যা দেখা দিলে সেই আমন ধান গুলো তলিয়ে যেতে পারে।এছাড়া আরো অনেক কৃষক আমনধান রোপণের জন্য বীজতলায় বীপ বপন করছে।সেখান থেকে আমনধানের চারা উৎপাদিত হয়েছে। এখন যদি সে বীজ তলা পাহাড়ি বন্যার পানিতে ডুবে যায় তাহলে আমনধানের চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকদের আর চাষ করার সুযোগ থাকবে না।

মূলত চকরিয়া উপজেলায় বছরে ২ টি ধান চাষ হয়।একটি হচ্ছে বোরোধান চাষ ও আরেকটি হচ্ছে আমনধানের চাষ। এই দুইটি চাষের উপর নির্ভর করে চকরিয়া উপজেলার প্রায় ৬৪ হাজার কৃষক পরিবার জীবিকা নির্বাহ করে।

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের কৃষক আবদুল কাদের মনু বলেন, আমরা বছরে দুই বার ধান চাষ করি।কিন্ত আমরা এই মৌসুমে মিঠা পানির অভাবে বোরোধানের চাষ করতে পারি নি ফলে আমাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হচ্ছে। কারণ আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকি।এ মতাবস্থায় ভারী বর্ষণের পাহাড়ি বন্যা আসে তাহলে আমন ধানের চাষের আর সুযোগ থাকবে না।

তিনি আরো বলেন, আমরা আমন ধান চাষের জন্য জমির মালিক থেকে প্রতিকানি জমি (৪০ শতক) ১১ থেকে ১২ হাজার টাকা করে নিছি। এখন যদি আমরা আমন ধানের চাষ করতে না পারি তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে।

চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আরেক কৃষক বদিউল আলম বলেন, আমন ধানের চাষ দিয়ে মানুষ জীবিকা নির্বাহ করা ছাড়াও গরু, মহিষ, ছাগলও জীবিকা করে। কারণ,ধান চাষের ফলে যে খড় গুলো পাই সে খড় গুলো গরু মহিষ ও ছাগলকে খাওয়ানো হয়। ফলে এ খড় খেয়ে তাদের ও জীবিকা নির্বাহ হয়।এমতাবস্থায় আমন ধানের চাষ না হলে আমাদের কি অবস্থা হবে বুজতেছি না!

চকরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, চকরিয়া উপজেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। আমরা পাহাড়ি বন্যা থেকে আমন ধানের চাষের জমিগুলো রক্ষার জন্য সুইস গেইট গুলোর দরজা গুলো খুলা রাখছি।যাতে দ্রুত পানি নিষ্কাশন হয়।

তিনি আরো বলেন, বৃষ্টি যদি কমে যায় তাহলে পাহাড়ি বন্যা থেকে রক্ষা পাবো মনে করি ইনশাআল্লাহ। কারণ, চকরিয়া উপজেলায় ৬৪ হাজার কৃষক কৃষি কাজে নিয়োজিত। আমরা তাদের স্বপ্ন গুলো রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, চকরিয়া উপজেলার বেড়িবাঁধের সুইস গেইটের দরজাগুলো খুলা রাখছি। যাতে ভারী বর্ষণের পানি দ্রুত সময়ে বের হতে পারে। ফলে পাহাড়ি বন্যার আক্রমণ থেকে রক্ষা পাবো। এছাড়া যারা সুইস গেইটের দরজা বন্ধ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...