শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে ‘আখতারুজ্জামান বাবু’ ফুটবল লিগ-২৩, মাঠে গড়াচ্ছে আট দল

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে আখতারুজ্জামান চৌধুরী বাবু ফুটবল লিগ -২৩ ইং ১২ টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে মোট আটটি নিয়ে এ লিগ শুরুর কথা জানিয়েছে আয়োজক কমিটি।

রবিবার (০৬ই আগস্ট) সকালে উপজেলা হল রুমে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা ক্লাব প্রতিনিধি সভা ও নির্দেশিকা উন্মোচন অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

লিগ আয়োজক কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লিগ পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

আখতারুজ্জামান চৌধুরী বাবু ফুটবল লিগে -২৩ যাচাই-বাছাইয়ে স্থান পাওয়া দলগুলো হলো- যথাক্রমে-চরপাথরঘাটার জাগরণী সংঘ,কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ , মুক্ত বিহঙ্গ ক্লাব, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, বড়উটান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, ১১নং মাতব্বর ঘাট যাত্রী পারাপার সাম্পান মালিক সমিতি, রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব, এবং চরলক্ষ্যা স্পোর্টস একাডেমি।

আট দলের সকল খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেই দ্রুত এই লিগের খেলা মাঠে গড়াবে বলে সভায় জানিয়েছে আয়োজক কমিটি।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এম এ রহিম,উপজেলা পরিষদের প্রকৌশলী মোঃ ইমতিয়াজ উদ্দিন, শহিদুল ইসলাম রনি ও উপজেলা ক্রীড়া সংস্থার অফিস কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।

এছাড়াও সভায় এই ফুটবল লিগের দল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজীবুল হক রাজীব, রাসেল রাইন, দিদারুল ইসলাম মামুন,মোঃ গিয়াস উদ্দিন, সোহেল হায়দার, বাহার হোসাইন খান,শহিদুল ইসলাম,দোস্ত মুহাম্মদ,রহিম আলী, হাবিবুর রহমান, মোঃ সোহেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...