চট্টগ্রাম নগরীর মোহরায় মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
আজ (৪ আগস্ট) শুক্রবার ৫নং মোহরা ওয়ার্ডে পশ্চিম কেন্দ্রীয় জামে মসজিদে চট্টগ্রাম জেলা পরিষদের তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।
নোমান আল মাহমুদ এমপি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খাঁটি ইমানদার মুসলমান। তিনি ইসলামের প্রচার-প্রসারে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ করেছেন। এ ছাড়া তিনি হজ ব্যবস্থাপনায় আধুনিকীকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন।
তিনি আরও বলেন, ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অতীতের কোনও সরকারই তা রাখতে পারেনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই অবদান জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী, যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন, খালেদ খান মাসুক, মসজিদ কমিটির উপদেষ্টা আবুল হোসেন সওদাগর, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সরোয়ার বাবুল, নুর মিয়া, হাফেজ মিজানুর রহমান, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, রুবায়েত হোসাইন, মহানগর যুবলীগ জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক নঈম উদ্দীন খান, এস এম আলী আকবর প্রমুখ।
