চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মেধস মুনির আশ্রম সড়ক জনগুরুত্বপূর্ণ এই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় আহলা করলডেঙ্গা ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে ও বাস্তবায়নে ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে উক্ত রাস্তার কাজ শুরু হয়েছে।
নোমান আল মাহমুদ এম.পি বলেন, শেখ হাসিনার স্বপ্ন দেশের শহর ও গ্রামের মধ্যে কোন পার্থক্য থাকবে না। তারই অংশ হিসেবে এই নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।
এই রাস্তা নির্মানের ফলে অত্র এলাকার জনগনের দীর্ঘদিনের প্রাণের দাবি পুরণ হলো। এই রাস্তা নির্মাণ হলে হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থভূমি মেধস মুনির আশ্রমে যাতায়াতে আর কোন সমস্যা থাকবে না। আরও অধিক উন্নয়নের জন্য শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বের প্রতি আস্তা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা আরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ আসছাব উদ্দিন, থানা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমদ, চেয়ারম্যান এস এস জসিম উদ্দিন, কাজলে দে, আওয়ামী লীগ নেতা সুব্রত বিশ্বাস সিকিম, শংকর, বুলবুল নন্দ, অজিত বিশ্বাস, আব্দুল্লাহ রিপন, কুমকুম দাশ, আরিফুল হাসান রুবেল, সঞ্জয় ভঞ্জ, আবদুল আল নোমান,শাহাদাত হোসেন মুন্না, মাহমুদ করিম, তাহের, এনামুল হক, পুলক, হেলাল, রিপন, জাহেদ, সাজ্জাদ প্রমুখ
