শনিবার, ২২ আগস্ট ২০২৬

কক্সবাজার বিমানবন্দরে জুতার ভেতরে ইয়াবা, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দরে জুতার ভেতরে পাচারকালে ইয়াবাসহ রাজিবুল হাসান কোবাদ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় এক হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রীদের শরীর স্ক্যানিংয়ের সময় তাকে আটক করা হয়।

আটক রাজীবুল হাসান রাজবাড়ী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চর শ্যামলানগর এলাকার বাসিন্দা মো. শামসুদ্দীন শেখের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরায় বসবাস করেন।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনসুর উদ্দিন জানান, বিকেল ৫টা ৩৫ মিনিটের নভোএয়ারের একটি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সময়সূচি ছিল। ওই ফ্লাইটের ১৮-বি সিটের যাত্রী ছিলেন রাজিবুল হাসান কোবাদ। নিরাপত্তা কর্মীরা যাত্রীদের মালামাল স্ক্যানিং এর সময় মেশিনে কোবাদের দেহে সন্দেহজনক মালামাল বহনের সংকেত পায়। পরে তার দেহ তল্লাশি করা হলে জুতার ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় এক হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিরাপত্তা কর্মীদের বরাতে মনসুর উদ্দিন বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিকে পরে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় বিমানবন্দরে ইয়াবাসহ আটক এক যাত্রীকে এপিবিএন পুলিশ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...