সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মসজিদে যেন কেউ হাত দিতে না পারে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশের মডেল মসজিদগুলো ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। যেন ভবিষ্যতে কেউ আর এসব মসজিদের ক্ষতি করতে না পারে। যেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও মসজিদে কেউ হাত দিতে না পারে।

রোববার (৩০ জুলাই) পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসেই বায়তুল মোকাররম মসজিদের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছিল। আমরা যে পর্যন্ত কাজ করেছিলাম, সে পর্যন্তই পড়ে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

৮ বছর পর আমরা যখন আবার সরকারে আসি, তখন বায়তুল মোকাররম মসজিদ আবারও পুনর্নির্মাণ করে উদ্বোধন করি। কাজেই কোনো সরকার এসে যেন আমাদের এই মসজিদগুলো নষ্ট করতে না পারে। তাই এগুলো ইসলামিক ফাউন্ডেশনের অধীনে থাকবে।

তিনি বলেন, শুধু বায়তুল মোকাররম না, ঢাকা ক্যান্টনমেন্টে সবচেয়ে বড় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলাম। খালেদা জিয়ার বক্তব্য ছিল, ‘এতোবড় মসজিদে কে যাবে নামাজ পড়তে’। সেটার কাজও তারা বন্ধ করে দিয়েছিল। এমনকি মিনারগুলোও তৈরি করতে দেয়নি। আমি দ্বিতীয়বার সরকারে এসে সেই মসজিদটি নির্মাণ করি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা (বিএনপি) ইসলাম ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না। আর তাদের চরিত্র তো আপনারা জানেন। তারা সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী।

গতকালও আপনারা দেখেছেন, কতগুলো বাস পুড়িয়েছে। এর আগেও তারা জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে। ২০১৪ সালে তারা বাড়ি, স্কুল-কলেজ, বাস-ট্রেন, অফিস কোনো কিছুই বাদ রাখেনি, সব পুড়িয়েছে। গতকাল (শনিবার) আবারও তাদের সেই অগ্নিসন্ত্রাসের রূপ আমরা দেখলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...