মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে কাগতিয়া দরবারের আশুরা মাহফিলে নবী প্রেমিকদের ঢল

নিজস্ব প্রতিবেদক

ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সুমহান ঘটনা প্রবাহের জন্য মহররম মাস প্রসিদ্ধ। এই মাসেই বহু স্মরণীয় ঘটনা ঘটে। মহররমের দশম দিন আশুরা নামে পরিচিত। এই দিনেই ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয় পৃথিবীবাসী। প্রিয় নবী (দ.) এঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)’কে ফোরাত নদীর তীরে শহীদ করা হয়। ইমাম হুসাইন (রা.) সম্পর্কে প্রিয় রাসুল (দ.) এরশাদ করেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। প্রিয় রাসুল (দ.) এঁর প্রাণপ্রিয় দৌহিত্রের শাহাদাতের মাধ্যমে প্রমাণিত হয় যুগে যুগে যারাই হকের পথে আল্লাহর দ্বীনকে, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবে তারাই বিভিন্নভাবে আঘাতের শিকার হবে। কারবালার করুণ ঘটনার মাধ্যমে তারই প্রতিফলন ঘটে। শেষ যুগে এসে প্রিয় নবীজির উপহার দেওয়া এ তরিক্বতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজীবন ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে যেতে হয়েছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুকে। যে তরিক্বতে রয়েছে দৈনিক ১১১১বার মুহাব্বতের নিয়তে দরূদ শরীফ পড়ার পদ্ধতি যা কখনো ক্বাজা হয়ে গেলে ২৪ ঘণ্টার মধ্যে আদায় করতে হয়। এছাড়াও রয়েছে মোরাকাবা, ফয়েজে কুরআন সহ হারিয়ে যাওয়া বহু সুন্নাহ। কবুল হওয়া এ মহান তরিক্বতের এশায়াত করতে গিয়ে সহ্য করতে হচ্ছে বহু নির্মম আঘাত। যা স্মরণ করিয়ে দেয় কারবালায় ঘটে যাওয়া ঘটনাকে। পাপিষ্ঠ ইয়াজিদ আজ ঘৃণ্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চি‎িহ্নত। আর হযরত ইমাম হুসাইন (রা.) সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে যুগ যুগ ধরে স্মরণীয়, বরণীয় ও সম্মানীয় হয়ে আছেন। অনুরূপভাবে হযরত গাউছুল আজম (রা.) এঁর তরিক্বতের যাবতীয় আঘাতের বিনিময়ে এ তরিক্বত শানে মানে মহিমায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। এ তরিক্বতের মাধ্যমে সকলে পান করতে পারবে মুহাব্বতে রাসুলের অমৃত সুধা।

গত (২৮ জুলাই) শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের গাউছুল আজম কমপ্লেক্সে অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা স্মরণে ৭১তম পবিত্র আশুরা মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে বক্তারা একথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আশুরা মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ শফিউল আলম প্রমূখ।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা মাহফিল উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে যোহর খতমে কুরআনে করিম ও পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা, বাদে আছর- খতমে শেফা, বাদে মাগরিব- মোরাকাবা ও জিকিরে গাউছুল আজম মোর্শেদী।

উল্লেখ্য যে, পবিত্র আশুরা উপলক্ষে ১২৮৫টি খতমে কোরআন, ৮৫টি তাহলিল, ৩২টি খতমে ইউনূচ ও ৩৬ টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়।
মিলাদ ও কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...