শনিবার, ২২ আগস্ট ২০২৬

কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে  বিপন্ন প্রজাতীর প্রাণী লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মোঃ শোয়াইব খানের নির্দেশনা কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বন বিভাগের সদস্যদের নিয়ে এই বানরটি অবমুক্ত করেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, সোমবার (২৪ জুলাই)  আনুমানিক সন্ধ্যা ৬ টায়    রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদি আনসার ক্যাম্পের পাশে পরিত্যাক্ত অবস্থায় আনসার সদস্যগন মহা বিপন্ন প্রাণী লজ্জাবতী বানর টি (Bangali slow loris) দেখতে পাই। সাথে সাথে তাঁরা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জে সংবাদ দিলে, সংবাদের ভিত্তিতে  সদর রেঞ্জ অফিসার সঙ্গীয় স্টাফ সহ  এটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে বুঝিয়ে দেন। পরে রাতে আমরা বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে লজ্জাবতী বানরটি আজ রাত সাড়ে ১০ টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করি।

এই বন কর্মকর্তা আরও জানান, লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না।  লজ্জাবতী বানর রাতে চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। তাই এটাকে রাতে অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই জাতীয় উদ্যানে এই নিয়ে চলতি বছরে  তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হলো বলে তিনি জানান।

বন বিভাগ সূত্রে জানা যায়,  International Union for Conservation of Nature and Natural Resources।( IUCN) একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি সংরক্ষণ (Nature Conservation) এবং প্রাকৃতিক সম্পদের (Natural Resources) সঠিক এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করে, তাদের মতে জাতীয় উদ্যানের তালিকায় এই মহা বিপন্ন প্রাণীটির নাম নেই  অথচ  কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায়ই লজ্জাবতী বানর দেখেছেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...