বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

চট্টগ্রাম নিউজ ডটকম

সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।

ফটিকছড়ি : সকালে এ উপলক্ষে এক আনন্দ র‍্যালি উপজেলা সদর বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। পরে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা জহরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি, সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।

পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে দুই জন ভিক্ষুককে বাছুরসহ গাভী এবং ১০ জন হত দরিদ্রের মাঝে সুদমুক্ত ঋন বিতরণ করা হয়।

পরে সেবা প্রার্থীদের মাঝে খতিয়ান ও ডিসি আর হস্তান্তর ছাড়াও তথ্য আপা প্রকল্পের আওতায় নারী বন্ধব বিভিন্ন কর্মসূচী উপস্থাপন করা হয়।

সাতকানিয়া : সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।

উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কামরুল হোসাইন। এ সময় বীরমুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্চ থেকে নেমে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করেন। এর আগে ইউএনও’র নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,  সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, কর্মচারিদেরকে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে এবং  জনগণের আরোও  কাছাকাছি গিয়ে সেবা পৌঁছে দিতে হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মারজান হোসেন, উপজেলা কৃষি অফিসার মো ইমরান আহমেদ,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে  একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 বিলাইছড়ি : উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান -এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা,থানা এসআই পুলেন বড়ুয়া(নিঃ) উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য) রিপ্রেশ তালুকদার সহ প্রায় দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...