মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। আজ শনিবার (২২ জুলাই) ভোর থেকে তল্লাশি শুরু করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এদিন ভোর থেকেই দূরপাল্লার বিভিন্ন যানবাহনের সঙ্গে সঙ্গে আঞ্চলিক যানবাহনগুলোকে থামিয়ে তল্লাশি চলছে।

এ সময় পুলিশ সদস্যদের যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করতে দেখা গেছে। তবে সড়কের কোথাও কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকেই আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চিটাগাংরোড রোড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে মিনিবাসে যাত্রা করা পলাশ বলেন, দোকানে যাওয়ার জন্য চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি।

মৌচাক আসতেই দেখি পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে। পরে আমাকেসহ পুরো গাড়ির যাত্রীদের তল্লাশি করে পুলিশ। কিছু না পেয়ে পরে গাড়ি ছেড়ে দেয়।

যাতায়াত পরিবহনের অন্য এক যাত্রী বলেন, পুরো সড়কে পুলিশের চেকপোস্ট দেখলাম। চিটাগাংরোড পার হয়ে এখানে আসতেই অন্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করা হয়েছে। পুলিশ সদস্যরা আমার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তবে আমাদের গাড়ি থেকে কাউকে নামিয়ে দেননি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, এটি আমাদের রুটিনমাফিক কাজ, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে যাতায়াত করতে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তল্লাশির নামে কাউকে হয়রানি করা হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...