নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সাজ্জাদুল হাসানের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।
বৈঠক শেষে গণভবনের গেটে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট নয়জন প্রার্থী দলের দলের মনোনয়ন চেয়েছিলেন।
রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
