মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপি’র পদযাত্রা থেকে চট্টগ্রামে নৌকার ক্যাম্প ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলা পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ঘেরাও করে। তবে, এ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের লালখান বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হামলার পর মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর ওয়াসা মোড়ের নির্বাচনী কার্যালয়ে জড়ো হতে থাকে।

চট্টগ্রামে নৌকার ক্যাম্প গাড়ি ভাঙচুর।

এরপর তারা মিছিল সহকারেই কোতোয়ালী এলাকার নুর আহমদ সড়কের নসিমন ভবনে অবস্থিত বিএনপির কার্যালয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাথে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী হেলাল বলেন, ‘আজ বিকেলে অতর্কিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে বিএনপি পদযাত্রা শেষে হামলা চালায়। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছি। আমরা তাদের এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিএনপি’র যে পদযাত্রা কর্মসূচি ছিল দুপুর ২টা থেকে তা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর তাদের যে নেতৃবৃন্দ ছিল ওয়াসার মোড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনে অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে আমরা জানতে পেরেছি। যার ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে আমরা ফোর্স পাঠিয়ে উভয়পক্ষকে নিবৃত করেছি।’

চট্টগ্রামে নৌকার ক্যাম্প ও গাড়ি ভাঙচুর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান যেখানে যেখানে আইনের ব্যত্যয় হয়েছে সেখানে আমরা ব্যবস্থা নেব। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পুলিশে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ ঘটনায় যদি মামলা নেয়ার মতো পরিস্থিতি হয় তাহলে অবশ্যই বিষয়টি দেখা হবে বলেও জানান ডিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...