মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবাসিক এলাকায় মশার প্রজনন বাড়াচ্ছে অপরিচ্ছন্ন ছাদ: সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

আবাসিক এলাকাগুলোতে অপরিচ্ছন্ন ছাদ মশার ভয়াবহ প্রজননক্ষেত্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

সোমবার (১৭ জুলাই) নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদসহ জামালখান ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিদর্শন করেন মেয়র।

এসময় স্কুলের ছাদে কোন পানি জমে থাকতে না দেখে স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান মেয়র। তবে, স্কুলটির একাডেমিক ভবন-১ এর ছাদে গজিয়ে উঠা ঘাস ও আগাছা পরিস্কারের নির্দেশনা দেন মেয়র।

এসময় মেয়র বলেন, সিটি কর্পোরেশন কেবল মশার ঔষধ ছিটিয়ে বা নগরবাসী নিজ উদ্যোগে ঘরে মশার স্প্রে ছিটিয়ে মশা নির্মূল সম্ভব নয়। পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষিতে মশা থেকে বাঁচতে সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।

“চসিকের পক্ষে আমরা ড্রোন উড়িয়ে বিভিন্ন আবাসিক এলাকায় যে চিত্র খুঁজে পেয়েছি তা ভয়াবহ। চসিক নালা-নর্দমায় মশা নিধনের ঔষধ ছিটাচ্ছে, অনেকে বিভিন্ন কোম্পানির মশার স্প্রে দিয়ে ঘরের মশা মারছেন।

কিন্তু বাসার ছাদে, ছাদবাগানে, ফুলের টব আর নির্মানাধীন বাড়ির বেজমেন্টে জমে থাকা পানিতে মশার ভয়াবহ প্রজনন হচ্ছে। এ বিষয়ে জনগণ সচেতনভাবে সক্রিয় ভূমিকা রাখলেই কেবল মশা নিধনের কার্যক্রম সাফল্য বয়ে আনবে।”

এসময় মেয়র শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের ছাদে বা গ্যারেজে পানি জমে আছে কী না তা খুঁজে দেখার আহবান জানান। পরিদর্শনে মেয়রের সাথে ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমনসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...