মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চসিকের সড়কবাতি জ্বালিয়ে ১৪৭০ জন পেলেন সাড়ে ১২ লাখ টাকা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সড়কবাতি সুইচ অন-অফে নিয়োজিতদের সম্মানী ভাতা বাবদ ১২ লক্ষ ৫৫ হাজার টাকা হস্তান্তর করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

সোমবার (১৭ জুলাই) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে ১হাজার ৪৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের মধ্যে প্রথম পর্যায়ে ৫০২ জনের প্রত্যেকের কাছে আড়াই হাজার টাকা হিসেবে এই সম্মানী বিতরণ করেন তিনি।

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী সালমা খাতুন, সহকারী প্রকৌশলী সাফকাত বিন আমিন, আবদুল্লাহ মো. হাশেম সহ সুইচ অন-অফকারি ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- যারা ধর্মীয় দায়িত্ব পালন করছেন তাদেরকে ধর্মীয় কর্মকা-ের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবাধর্মী প্রতিষ্ঠানে যে কোন ব্যক্তি স্ব-স্ব অবস্থান থেকে কর্পোরেশনের উন্নয়ন কর্মকা-ে সহযোগিতা করতে পারেন।

নগরীর মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দির-প্যাগোডার পুরোহিতগণের চট্টগ্রামের উন্নয়ন কর্মকা-ে অংশীদারীত্বের কথা উল্লেখ করে তিনি বলেন- নগরীর প্রায় ৭০ লক্ষ মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় নেতাগণ সড়ক-বাতির সুইচ অফ-অন করে রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব পালনের সাথে সাথে বিদ্যুৎ অপচয় রোধ করছেন। এই গুরু দায়িত্ব সকাল-সন্ধ্যায় সম্পাদনের জন্য তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...