মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত আইনের শাসন পদদলিত করেছিল: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় আইনের শাসনকে পদদলিত করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, আজকে যখন বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা মানবতা, গণতন্ত্র, আইনের শাসনের কথা বলেন, তখন চোখের সামনে ভেসে ওঠে সাহারা খাতুনের ওপর নির্মম নির্যাতনের কথা।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, তখন সারা দেশে কীভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছিল, এই কথা জনগণ ভুলে যায়নি।

হানিফ বলেন, আজকে তারা (বিএনপি-জামায়াত) মায়া কান্না কাঁদেন।

আর সে সময় তারা আইনের শাসনকে পদদলিত করেছিল। হাজার হাজার মানুষকে তাদের নির্যাতনের শিকার হতে হয়েছিল।

শনিবার আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম অ্যাড. সাহারা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

মাহবুবউল হানিফ বলেন, লোভ লালসা কখনো সাহারা খাতুনকে স্পর্শ করতে পারেনি। দলের জন্য তিনি এতটাই নিয়োজিত ছিলেন যে, কখনো নিজের ব্যক্তি জীবনকেও প্রাধান্য দেননি। তিনি কখনো সংসার করার সুযোগ পাননি জনগণ ও দলের জন্য কাজ করতে গিয়ে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাড. মো. আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী মো. নজিবুল্লাহ্ হিরু।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আবু, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের ঢাকা বার শাখার সাবেক সভাপতি অ্যাড. শেখ হেমায়েত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. জগলুল কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড. আনিসুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...