মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জ্ঞানকে প্রয়োগ করার জন্য দক্ষতা থাকতে হবে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দক্ষতা হচ্ছে আমি যে কাজটি যন্ত্রপাতি নিয়ে নিজ হাতে করতে পারি সেটি। শুধুমাত্র জ্ঞান অর্জনই নয়, জ্ঞানকে প্রয়োগ করার জন্য আমাদের দক্ষতা থাকতে হবে। তন্মধ্যে কিছু কাজ হচ্ছে যন্ত্রপাতি দিয়ে করতে হয়। আবার আইটি সেক্টরে মাথা খাটিয়ে কাজ করতে হয়।

আর সেই দক্ষতা অর্জন করতে পারলেই আয় রোজগার বাড়বে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং দেশ উন্নত হবে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, পরিসংখ্যান থেকে জানতে পারলাম গত বছর চাঁদপুর থেকে ৪৫ হাজার ৫০০ জন বিদেশে গেছেন। আমরা আশা করি তারা সকলেই বৈধভাবে, যথাযথ কাজের ব্যবস্থা করে গেছেন এবং তারা কেউ অবৈধ অভিবাসি হননি।

তারা কেউ অনিরাপদ অবস্থায় নেই। আমরা ভাবতে চাই, তারা সবাই নিরাপদে আছে। প্রবাসীদের সংখ্যার দিক থেকে চাঁদপুরের অবস্থান অষ্টম, কিন্তু আয়ের দিকে অবস্থান পঞ্চম। অর্থাৎ আমাদের জেলা থেকে যারা যাচ্ছেন তারা অন্য জেলার তুলনায় একটু বেশী আয় করছেন।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

তিনি বলেন, দক্ষ হলো যিনি নিজের হাত দিয়ে কাজ করে। আর শিক্ষিত হলো যারা মেধা ও কলম দিয়ে কাজ করে। শিক্ষিত যতই উচ্চ পর্যায়ের হন না কেন। আপনি যদি স্ক্রু ড্রাইভার ধরতে না পারেন, যদি হাতুড়ি দিয়ে পিটিয়ে কোন কাজ না করতে পারেন, তাহলে তিনি দক্ষ নন, তিনি শিক্ষিত।

আমাদের কাজ হলো শিক্ষিত ও দক্ষ মানুষ অথবা কর্মী তৈরি করা। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্দেশ্যে হচ্ছে আপনারা যাতে দক্ষ কর্মী হয়ে বিদেশে যান। কুমিল্লা ও চাঁদপুরে প্রবাসীর সংখ্যা বেশী। যেখান থেকে বেশী লোক বিদেশে যায়, সেখানেই দক্ষ লোক বেশী তৈরী করা প্রয়োজন। গত বছর এই চাঁদপুর থেকে ৪৫ হাজার বিদেশে গিয়েছে, আমি চাইবো এই বছর এক লক্ষ লোক যাক। তবে তারা যেন প্রশিক্ষিত এবং দক্ষ হন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরো বলেন, দালাল চক্র আমাদের সমাজের এবং আত্মীয় স্বজনের মধ্যেই বেশী। আমরা যদি সচেতন হই, তাহলে দালাল চক্র কমে আসবে। দালাল চক্র কমে আসলে, আপনারা কম খরচে বিদেশে যাবেন এবং যে খরচ করে যাবেন, তা দ্রুত পূরণ করতে পারবেন। আমার অনুরোধ আপনারা দালাল চক্র থেকে সাবধানে থাকবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘চাঁদপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ এর ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্রের আঙ্গিনায় বৃক্ষরোপন করেন।

এতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...