মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অনেকবার প্রেমে পড়েছি: লারা দত্ত

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী লারা দত্ত। বিয়ে করে সংসারী হলেও অভিনয়কে বিদায় জানাননি ৪৫ বছর বয়সী এই অভিনেত্রী। তবে তার ক্যারিয়ারের জার্নিটা মোটেও মসৃণ ছিল না। কারণ মাত্র ১৬ বছর বয়সে একা মুম্বাই পাড়ি দেন। এই সফরে অনেকের প্রেমেও পড়েছিলেন তিনি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন লারা দত্ত। এ আলাপচারিতায় মুম্বাই শহর নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় উঠে আসে।

লারা দত্ত বলেন— ‘আমার বয়স যখন ১৬ বছর তখন আমি একা মুম্বাইয়ে আসি। মুম্বাইয়ের একটি কলেজে ভর্তি হই। কয়েক দশকে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। এই শহরে অনেক কিছু দেখে আমি বেড়ে উঠেছি।

অনেকবার আমি প্রেমে পড়েছি। অনেক সম্পর্ক থেকে সরে এসেছি, আবার নতুন করে সম্পর্কে জড়িয়েছি। সর্বশেষ আমি ভালোবাসা খোঁজে পাই এবং বিবাহন্ধনে আবদ্ধ হই। এখন আমার একটি সন্তানও আছে।’

লারা দত্ত মনে করেন মুম্বাই একটি স্বপ্নের শহর। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, সারা ভারতে মুম্বাইয়ের মতো আর কোনো শহর নেই। সত্যি এটি স্বপ্নের শহর।

বিশেষ করে ১৬ বছর বয়সে আমি যখন মুম্বাইয়ে এসেছি, তখন নিজেকে খুবই তুচ্ছ মনে করেছি। যদিও আমি কোনো ছোট্ট শহর থেকে মুম্বাই আসিনি। ব্যাঙ্গালুরু এখনো অনেক বড় একটি শহর।’

অভিনয় গুণে যেমন আলোচনায় এসেছেন তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন লারা দত্ত। প্রথমে কেলি দোরজি, তারপরে ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে এসেছেন লারা দত্ত। তবে এখন তিনি টেনিস তারকা মহেশ ভূপতির স্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...