মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো চন্দ্রযান-৩

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারতের চন্দ্রযান-৩ অন্ধ্রপ্রদেশ থেকে যাত্রা শুরু করেছে। এই মহাকাশযানটির লক্ষ্য ৪০ দিনের মধ্যে চাঁদে পৌঁছানো। স্থানীয় সময় দুপুর ২ টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।

এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে।

শুক্রবার উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন দেশটির বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিংহ।

চন্দ্রযান-৩ অভিযানটি ভারতের চাঁদের বুকে অবতরণের দ্বিতীয় অভিযান। ২০১৯ সালে দেশটি চন্দ্রযান-২ নামে একটি যান চাঁদে অবতরণের জন্য পাঠিয়েছিল। তবে সেটি চাঁদের ভূপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি।

এর আগে ২০০৭ সালে চন্দ্রযান-১ নামের একটি মহাকাশযানকে চাঁদের চারপাশে প্রদক্ষিণের জন্য পাঠিয়েছিল নয়াদিল্লি। এক বছর সফলভাবে প্রদক্ষিণের পর ২০০৮ সালে এটিতে বিস্ফোরণ ঘটানো হয়।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ তৈরি করেছে। এই যানটিতে একটি ল্যান্ডার, প্রোপালসন মডিউল এবং রোভার রয়েছে। এটির লক্ষ্য হলো নিরাপদে চাঁদে অবতরণ করা, তথ্য সংগ্রহ করা এবং চাঁদের গঠন নিয়ে আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো।

বিশ্বে এখন পর্যন্ত মাত্র তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন— সফলভাবে চাঁদে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চাঁদ নিয়ে কাজ করছেন। তাদের লক্ষ্য হলো নতুন মহাকাশযান চন্দ্রযান-৩-কে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অবতরণ করানো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...