চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে ৫০ হাজার ইয়াবাসহ মো. সাহাব উদ্দিন ওরফে বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (গোয়েন্দা- উত্তর ও দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান বলেন, কক্সবাজার থেকে একজন মাদক কারবারি ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে। এমন গোপন সংবাদে নতুন ব্রিজ এলাকা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে তার শরীর তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তি কক্সবাজারের উখিয়া থানাধীন কোটবাড়ি এলাকা থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
