বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপি আন্দোলন সমাবেশ করে দাঁড়াতে পারবেনা: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর তারা নিজেরাই খুঁড়েছে। যতোই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না।

উন্নয়নের কারণে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপি আন্দোলন করে সফল হবেনা। শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এরপর থেকে তারা আন্দোলন করেছে। ২০১৪ সালে হরতাল, অবরোধ ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন শতাধিক মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন রাস্তায় নামে তখন বিএনপি তাদের ওপর গুলি চালিয়ে ২০টি তাজা প্রাণ হত্যা করেছে। তাই বাংলার মানুষ আর বিএনপিকে চায় না।

তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে উন্নত জাতের আম উদ্ভাবন করছে। বিভিন্ন জাতের আম বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আম ও আমজাত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। প্রধানমন্ত্রী গবেষকদের অর্থ দিচ্ছেন, এতে করে নতুন নতুন জাত ও ফসল আবিষ্কৃত হচ্ছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ১৪ বছর দেশ চালিয়েছে। আর বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় আসে তখনই দেশে অরাজকতার সৃষ্টি করে।

এসময় জামায়াতকে ধর্ম ব্যবসায়ীর দল মন্তব্য করে তিনি বলেন, তারা যেন ধর্ম নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ফসলের ব্যবসা করে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপ-পরিচালক পলাশ সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আম চাষীরা।

পরে মন্ত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

শেষে বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...