মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ইইউ প্রতিনিধিদলের সফর সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সফর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক। এ সফর দেশের গণতন্ত্রের জন্যও সহায়ক ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। তাদের এ সফর আমাদের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সহায়ক হবে। আমরা মনে করছি মার্কিন প্রতিনিধিদলের আগমন দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তিনি বলেন, একদফা আন্দোলনের ওপর ভিত্তি করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে বিএনপি। তারা মাঝে মাঝে এমন কিছু কর্মসূচি দেয়। গত বছর একবার একদফা ঘোষণা করে বলেছিল যে, খালেদা জিয়া মুক্ত হয়ে সভায় যোগ দেবেন।

তারেক রহমান উড়ে এসে সভায় বক্তব্য রাখবেন। কিন্তু তাদের সেই আন্দোলন গরুর হাটে মারা গেছে। তারা খালেদা জিয়াকে মাঝে মাঝে অসুস্থ বানিয়ে সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। তবে, সেগুলো হালে পানি পায় না। গতকালও তারা পুরোনো কথাই নতুন করে বলেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সংসদ বিলুপ্তির কথা বলেছে। আমরা মনে করছি সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। তাদের এ দাবি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি এই দাবি করেছে। সংসদ বিলুপ্ত করার দাবির মধ্য দিয়ে তারা দেশে সাংবিধানিক সংকট তৈরি করে অসাংবিধানিক কোনোকিছুকে জায়গা করে দিতে চায়। সে জন্য তারা সংসদ বিলুপ্ত করার দাবি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...