মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

স্মার্টকার্ড পেলেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা

আদনান আবির

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রথমবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেলেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১০ জুলাই) আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

বাংলাদেশ দূতাবাস আবুধাবির কাউন্সিলর সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম। এতে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার (শ্রম ও কল্যাণ) আবদুল আওয়াল।

গত ১৩ জুন থেকে স্মার্টকার্ডের পরীক্ষামূলক কাজ শুরু করে আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট। এরপর চলতি মাসের শুরু থেকে প্রশিক্ষিত লোকবল দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করে এই দুই মিশন।

এর আগে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশনের একটি কারিগরি দল গত ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেছিল।

এরপর দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়ার কাজ তদারকিতে আমিরাতে আসেন নির্বাচন কমিশনের এনআইডি রেজিস্ট্রেশন উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালকসহ ১৮ সদস্যের একটি প্রশাসনিক ও কারিগরি টিম। এটি আমিরাতের মাধ্যমে একটি পাইলট প্রজেক্ট, যা পরবর্তীতে সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগামী ১৩ জুলাই বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বিতরণের কথা রয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সীমিতভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন নেওয়ার প্রায় সাড়ে তিন বছরের মাথায় সরকার স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে পুরোদমে এনআইডি সেবা দিতে যাচ্ছে দেশটিতে থাকা প্রবাসীদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...