মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে দিন-দুপুরে মন্দিরের ঘণ্টা চুরি

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অদূরে গোমদণ্ডী যোগাশ্রম থেকে দিন-দুপুরে চুরি হয়ে গেছে ৩০ কেজি ওজনের দুটি পিতলের ঘণ্টা। রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে।

তবে চুরির বিষয়টি জানাজানি হয় সোমবার (১০ জুলাই)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যোগাশ্রমের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, জিন্স প্যান্ট ও চেক শার্ট পরিহিত এক যুবক রোববার দুপুর ১টা ১৯ মিনিটে আশ্রমে প্রবেশ করার পর চারিদিকে ঘোরাফেরা করে। এরপর মূল মন্দিরে প্রবেশ করে প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে।

এ সময় মন্দিরে আসা এক ভক্তের থলেতে রাখা হাতব্যাগ খুলে দেখে। দুপুর ২টা ৩৯ মিনিটে মূল মন্দিরের বারান্দায় থাকা ১০ কেজি ওজনের পিতলের একটি ঘণ্টা ও মন্দির গর্ভে থাকা ২০ কেজি ওজনের আরও একটি পিতলের ঘণ্টা থলেতে ভরে নিয়ে বেরিয়ে যায় ওই যুবক।

আশ্রমের ভক্ত পিংকু কর ও সাধক অভয় চৈতন্য বলেন, রোববার সন্ধ্যায় ঘণ্টা বাজাতে গেলে দেখি মন্দিরের বারান্দার ও ভেতরের ঘণ্টা নেই।

পরে সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করতে গেলে ওসি এসবের দরকার নেই জানিয়ে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

স্থানীয় কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চুরির ঘটনা উদ্বেগের। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...