বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপি দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দেয়। তারা বিদেশিদের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

আরও পড়ুন : দেশের মানুষ বিএনপিকে মানুষ পোড়ানোর অপরাজনীতির সুযোগ আর দেবেনা: তথ্যমন্ত্রী

আমাদের রাজনৈতিক মতবিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেটি বিদেশিদের কাছে তুলে ধরা দেশবিরোধী অপতৎপরতা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বিএনপি ও তাদের মিত্ররা তখন ষড়যন্ত্রে লিপ্ত। দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত বিএনপিকে বর্জন করার আহ্বান জানাই।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো কমিশন সফলতার সঙ্গে শেষ করেছে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণের অংশগ্রহণ ছিল। তাই এখান থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত।

তিনি বলেন, গত ১৪ বছরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কেউ বিদেশে গিয়ে পাঁচ বছর পর ফিরে এসে নিজের এলাকাই চিন্তে পারে না। পুরো বাংলাদেশ বদলে গেছে। এখন আর কুঁড়েঘর নেই, কেউ না খেয়ে থাকে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...