বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চ্যালেঞ্জ করে বলছি বিএনপি ক্ষমতায় আসবে না: শামীম ওসমান

চট্টগ্রাম নিউজ ডটকম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, বিএনপি ক্ষমতায় আসবে না।

শুক্রবার বিকেলে ফতুল্লার ডিএনডি এলাকা পরিদর্শন শেষে এক কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বিএনপি জামাত রাজনীতি করুক। তারা জাতির পিতার কন্যাকে নিয়ে যে সব কথা বলছে! আমাদের বয়স হয়েছে, কিন্তু কলিজা ছোট হয়নি। মা বলে গো বলার সময় পাবেন না। নেত্রীকে গালি দিয়ে স্লোগান দেন! দৌড় দিয়ে পোষাবে না।

এ সময় খোঁচা দিয়ে কথা না বলার জন্য সাবধান করে দেন তিনি। শামীম ওসমান বলেন, জনগণ আমাদের ক্ষমতায় উৎস। যা করবো জনগণকে নিয়েই করবো।

তিনি বলেন, আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। সামনে সময় খারাপ। একটা শ্রেণি আমাদের পরাধীন করতে চায়। সবাই এসে আমাদের এখানে কথা বলে। আমরা মাথানত করতে আসিনি।

বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানি বাহিনী নাকে খত দিয়েছিল মন্তব্য করে শামীম ওসমান বলেন, মোশতাকের বংশধররা আছে। সাদা চামড়া দেখলেই গোলামি শুরু করে। গান গাওয়া শুরু করে। এটা স্বাধীন বাংলাদেশ।

আগামী তিন মাস সাবধানে থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, আগামী তিন মাস কেয়ারফুল থাকেন। দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করবে। নির্বাচন বন্ধ করার জন্য অনেক খেলা হবে। তবে নির্বাচন হবে এবং জাতির পিতার কন্যাই প্রধানমন্ত্রী হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...