শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

হেয়াকোতে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর বিএনপির হামলা

ফটিকছড়িতে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির হেয়াকোতে আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর বিএনপির হামলা নিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় দাঁতমারা ইউনিয়ন আওয়ামীলীগ।

মঙ্গলবার (৪ জুলাই ) বিকালে হেয়াকো বাজার চত্তরে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

ইউনিয়ন আ’ লীগের আহবায়ক ওবাইদুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাস্টার মাহাবুবুল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জানে আলম, উপজেলা আ’ লীগ নেতা নুরুল আলম, আবুল কাশেম, ইসমাইল মজুমদার, লোকমান হোসেন, ইউনিয়ন আ’ লীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম সরকার,ওমর কৈয়ম ওসমানী, যুবলীগ নেতা আব্দুস শুক্কুর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার প্রমূখ।

সভায় বক্তরা বিএনপিকে সুস্থ ধারায় রাজনীতি করার আহবান জানিয়ে বলেন,  মিছিল শোডাউনের নামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হলে সমুচিত জবাব দেয়া হবে।

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ,আগামীতে এ রকম অপরাজনীতি করলে ফটিকছড়ির রাজপথে বিএনপিকে নামতে দেওয়া হবেনা।

উল্লেখ্য – জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীরের নেতৃত্বে তিন শতাধিক নেতা কর্মী মোটর সাইকেল নিয়ে ৩ জুলাই, সোমবার দুপুরে ফটিকছড়ির হেয়াকোতে ঈদ পূনর্মিলনীর অনুষ্ঠানে যাচ্ছিল। পতিমধ্যে শোভাযাত্রাটি অনুষ্ঠানস্থলের কাছাকাছি বাস স্টেশনে পৌঁছলে আ’ লীগ নেতা কর্মীদের বাঁধার সম্মুখীন হয়েছে দাবী করে ফিরে যেতে থাকে।এসময় বিএনপির নেতা কর্মীরা রাবার বাগান এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে। তখন দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা হানিফ সরকার দলবল নিয়ে সামনের দিকে এগুতে চাইলে বিএনপির কর্মীদের পিঠুনির শিকার হন তিনি। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ /৩০ জন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবী করা হচ্ছে।পরে পুলিশ এসে লাঠি চার্জ করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...