বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঈদের দাওয়াত খেয়ে ফেরার পথে তরুণীকে ধর্ষণ , গ্রেফতার ২ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ঈদের দিন দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এক তরুণী (২৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তরুণী বাদী হয়ে মামলা করলে গতকাল শুক্রবার (৩০ জুন) বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন ডানে আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৬) এবং তিনব্রিজ বটতলা এলাকার আব্বাস আলীর ছেলে রুবেল মিয়া (২৪)।

পুলিশ সূত্র জানায়, ঈদের দিন ওই তরুণী উপজেলার আটারকছড়া ইউনিয়নের একটি বাড়িতে বেড়াতে আসেন দুই আত্মীয়সহ। দাওয়াত খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার পথে আনোয়ার হোসেন মঞ্জু ও রুবেল মিয়া তাঁকে ধর্ষণ করেন বলে জানান ওই নারী। পরদিন শুক্রবার সকালে লংগদু থানায় আনোয়ার হোসেন মঞ্জু ও রুবেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তরুণী। বিকেলে ডানে আটারকছড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে শনিবার সকালে দিকে রাঙামাটি আদালতে পাঠিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...