বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শিক্ষার উন্নতি সবসময় হবেনা, এটার জন্য সাধনা লাগবে: ড. আবুল মনসুর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন’র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিগত কার্যকরী পরিষদের বিদায়ী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১ জুলাই) সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাল শীলের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি রহিম উদ্দীনের সভাপতিত্বে পশ্চিম গোমদণ্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল মনসুর চৌধুরী, ইউজিসি প্রফেসর ও প্রাক্তণ পরিচালক জে.এন ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: নুর হোসেন, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, অধ্যাপক আবু নঈম চৌধুরী, মো: আবু সায়েম চৌধুরী, রুবেল শীল, মোহাম্মদ ফরিদুল ইসলাম মোহাম্মদ মূছা।

এ সময় প্রধান অতিথি ড. মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী বলেন, আজকে থেকে ৪০ বছর আগে আমি পিছনের ছেলেমেয়েগুলোর মত বসা থাকতাম, তখন থেকে আমরা চেষ্টা করতাম এই বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের মত সংগঠন করতে।

আমরা খুব কষ্ট কর পড়াশোনা করেছি, আপনারা অনেক সুযোগ পাচ্ছেন, বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের মত সংগঠন আপনাদের পাশে। আমাদের সময় এস এস সি পরীক্ষা দেয়ার জন্য ছেলে ছিলনা, মাত্র ৫ জন নিয়ে এস এস সি পরীক্ষা দিয়েছি। আর এখন অনেক পরিবর্তন হয়েছে, এসব পরিবর্তনের কারণ হচ্ছে বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের মত বিভিন্ন সংগঠনের কারনে।

আমি আমার জীবনে যত প্রাইভেট পড়িয়েছি কখনও টাকা নিতাম না। আপনারা ছেলে মেয়েদের মোবাইলের দিকে ধাবিত করবেন না। ভাল কাজে থাকবেন, পড়ালেখার জন্য যদি আপনাদের কোন সমস্যা থাকে আপনারা বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সদস্যদের বলবেন।

লেখাপড়া করার জন্য যত চেষ্টা রয়েছে আপনারা করবেন। শিক্ষার উন্নতি সবসময় হবেনা, এটার জন্য সাধনা লাগবে। টাকা থাকলে সব কিছু করতে পারবেন কিন্তু শিক্ষা পাবেননা। এটা সাধনার বিষয়।

অভিভাবকদের প্রতি আমার অনুরোধ আপনারা পড়াশোনার জন্য ছেলে মেয়েদের প্রতি যত্ন নিবেন। বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের প্রতি আহবান আপনাদের যত সহযোগিতা লাগবে আমি করব, আপনারা বলবেন। তিনি সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি কায়ছার আলম, রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান, তারেক আলম, সালাউদ্দিন ইমরান, ইব্রাহিম টিপু, আবদুর রাজ্জাক, বিপ্লব দাশ, নুরুল আজিম, জাহেদুল ইসলাম, নেজাম উদ্দীন, মো: লোকমান, আবুল কাশেম, রাশেদুজ্জামান, মোজাহেদুল আবির, মামুনুর ইসলাম, বোরহান, রুনা আকতার, মেহেদি হাসান, মো: ইমন, কলিমুল্লা জুয়েল, মো: হাবিব, জাহেদ, কাশেম রানাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...