বুধবার, ২৬ আগস্ট ২০২৬

টেকনাফে অপহৃত রোহিঙ্গা দুই যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা যুবককে ৭ দিন পর পাহাড় থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা।

উদ্ধার যুবকরা হলেন টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।

আজ শুক্রবার সকালে টেকনাফ হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পের পিছনের পাহাড়ের ভেরত থেকে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান, ২৩ জুন রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এ/৫ ব্লকের দুইজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান এপিবিএন পুলিশ সম্ভাব্য সকল জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করায় এপিবিএন এর আভিযানিক তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় শুক্রবার সকালে অপহরণকারীরা ভিকটিমদেরকে শালবাগান ক্যাম্পের এ/৯ ব্লকের কাটাতার বেষ্টনীর বাইরে অবস্থিত পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে শালবাগান এপিবিএন পুলিশ ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিমদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...