বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাস টার্মিনাল গুলোতে অতিরিক্ত যাত্রী, বাড়তি ভাড়ার অভিযোগ

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদুল আজহার আর একদিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে নির্ধারিত সময়ে বাস না ছাড়া, বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

আজ মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে টার্মিনালগুলোতে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীদের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল সোমবার (২৬ জুন)। তাই অনেক যাত্রী গতকাল থেকে রাজধানী ছাড়তে শুরু করে। তবে বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক, বিমা, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আজ শেষ কর্মদিবস হওয়ায় বিকেল থেকে টার্মিনালগুলোতে যাত্রী চাপ আরও কয়েক গুণ বেড়ে যাবে।

সকালে রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী ঘুরে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীরা অপেক্ষা করছেন।

তাদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাসই ছাড়ছে না। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। সঙ্গে যানজট ও সকালের বৃষ্টি ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি করেছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন।

দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে অনেকেই ফজর নামাজ আদায় করে বাসস্ট্যান্ডের দিকে ছুটতে থাকেন। অনেককেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

তবে ঈদযাত্রায় ডাবল ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে ঘরমুখো মানুষের। এমনই একজন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারী মো. জালাল উদ্দিন হাওলাদার।

তিনি বরিশালের বাকেরগঞ্জে যাবেন। জালাল উদ্দিন বলেন, ভোর ৪টায় আমি বাসস্ট্যান্ডে এসেছি। ইলিশ পরিবহনে বরিশাল পর্যন্ত যাবো। অন্য সময় ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা হলেও এখন ৬০০ টাকা নিয়েছে।

ভোর ৬টার দিকে কথা হয় আবুল কালামের সঙ্গে। তার বাড়ি পটুয়াখালীর শিয়ালদি। তিনি বলেন, ধানমন্ডিতে চাকরি করি। একা মানুষ যাচ্ছি, আগে টিকিট কাটিনি। তেঁতুলিয়া পরিবহনের টিকিট কাটলাম। ডাবল ভাড়া নিলো। অন্য সময় ভাড়া ৫০০ টাকা হলেও আজ এক হাজার টাকা নিয়েছে।

এদিকে বৃষ্টি মাথায় নিয়ে ধানমন্ডির বাসা থেকে স্বামী-দুই সন্তানসহ গাবতলী এসেছেন সাদিয়া খোন্দকার। উদ্দেশ বগুড়া গ্রামের বাড়িতে সবার সঙ্গে ঈদ উদযাপন করবেন। কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, সকাল ৮টায় গাড়ি। ৬টায় বাসা থেকে বের হয়েছি। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত আসতে ৪০ মিনিট লেগেছে। সবাই মিলেমিশে ঈদ করতে পারব, এই খুশিতে বৃষ্টি, যানজটেও ভোগান্তি মনে হচ্ছে না।

সার্বিক বিষয়ে গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সৌরভ আহমেদ বলেন, গতকাল রাতে গাবতলীতে যাত্রীদের ব্যাপক চাপ ছিল। আজ ভোর থেকেও মানুষ বাড়ির দিকে ছুটছে। যাত্রীদের ভোগান্তি দূর করতে আমরা ট্রাফিকের মিরপুর জোনের ডিসির নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

সায়েদাবাদে বিভিন্ন বাস কোম্পানির টিকিট বিক্রি করা শফিকুল ইসলাম বলেন, সব গাড়ির টিকিটের দাম বাড়ানো হয়েছে। কোনো কোনো টিকিটের দাম দ্বিগুণ হয়েছে। বাস কোম্পানিগুলো বাড়ালে আমরা কী করবো।

এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৮, ২৯ ও ৩০ জুন) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার একদিন ছুটি বাড়িয়ে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...