বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

৪০ লাখ টাকা বোনাস পাচ্ছেন টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ নারী দলকে ৪০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত টাইগ্রেসদের সঙ্গে জড়িত ২৫ জন সদস্য এই আর্থিক পুরস্কার পেতে যাচ্ছেন।

এর মধ্যে ১৭ নারী ক্রিকেটারের সঙ্গে তৎকালীন নির্বাচকসহ টিম ম্যানেজম্যান্টের ৭ জন সদস্য আছেন।

বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

মূলত ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই তাদের এই আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গত বছর বিশ্বকাপসহ ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্য বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছে তারা। উত্তেজনায় পরিপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল জ্যোতিরা।

সীমিত ওভারের ফরম্যাটে ধারাবাহিক সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে টাইগ্রেসরা।

এর মধ্যে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে রোমাঞ্চে টইটুম্বুর এক ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জ্যোতির দল। এ ছাড়া ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে সেমিফাইনাল খেলেছিল তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...