শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফের সালমানকে খুন করার হুমকি গ্যাংস্টার গোল্ডির

বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে ফের হত্যার হুমকি দিয়েছেন কানাডায় পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করে তিনি বলেছেন, যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সালমানকে খুন করবই!

ওই সাক্ষাৎকারে গোল্ডি আরও বলেন, লরেন্স ভাই বলেই দিয়েছেন, সালমানকে কোনওভাবেই ক্ষমা করা যাবে না। খুন হতেই হবে বলিউডের ভাইজানকে!

গোল্ডি আরও বলেন, আমরা ওকে মারব, আমরা ওকে মারবই মারব। ভাই সাব (লরেন্স বিষ্ণোই) বলেছিলন ওর ক্ষমা চাওয়া উচিত। বাবা তখনই করুণা দেখাবেন যখন তিনি করুণাময় বোধ করবেন।

তিনি আরও বলেন, যেমনটা আমরা আগেও বলছি। শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো আপনি জানতেই পারবেন।

এদিকে, এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সালমান খান বলেন, নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তা অনেক ভালো। হ্যাঁ, নিরাপত্তা রয়েছে। এখন আর একটা বাইসাইকেল নিয়ে রাস্তায় যাওয়া কিংবা একা একা কোথায় যাওয়া সম্ভব নয়।

তার চেয়েও বড় কথা, আজকাল আমি ট্র্যাফিকে থামলেই চারপাশে নিরাপত্তা এত বেশি থাকে, অন্য মানুষদের অসুবিধা হয়। সবাই আমার দিকে তাকায়। আর আমার বেচারি ফ্যানেরা! খুব গুরুতর হুমকি বলেই এত বেশি নিরাপত্তা।

অন্যদিকে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর জুন মাস থেকে ফের একবার সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণোই সম্প্রদায়। মর্নিং ওয়াকে বেরিয়ে প্রথম হুমকি চিঠিখানা হাতে এসেছিল সালমান খানের।

যেখানে তাকে ও তার বাবা সেলিম খানকে মেরে ফেলার কথা লেখা হয়েছিল। এরপর একাধিকবার খোলাখুলি সালমানকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই। কৃষ্ণসায়র হরিণ হত্যার অপরাধে প্রকাশ্যে ভাইজানকে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে মামলা করেছিল মুম্বাই পুলিশ। সালমানের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত গুঞ্জালকারকে পাঠানো ই-মেইলে লেখা হয়েছিল, গোল্ডি ব্রার আপনার বসের (সালমান খান) সঙ্গে কথা বলতে চান।

তিনি নিশ্চয়ই বিষ্ণোইয়ের সাক্ষাৎকারটি দেখেছেন। যদি না দেখে থাকেন, তাহলে দেখতে বলুন। যদি বিষয়টি বন্ধ করতে চান, তাহলে গোল্ডি ব্রারকে কথা বলার সুযোগ দিন। মুখোমুখি কথা বলা হবে। রাজি থাকলে জানান। সময় আপনাকে জানানো হবে। আর রাজি না থাকলে আসল চমক আসবে পরেরবার।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সালমান খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে লরেন্স বিষ্ণোই জানান- তারা সালমানকে গুলি করার চেষ্টা এর আগেও একবার করেছিলেন শার্প শ্যুটার ভাড়া করে। তবে ব্যর্থ হন কড়া নিরাপত্তার কারণে।

জেল বন্দি লরেন্স বিষ্ণোইয়ের এক সাক্ষাৎকারে বলেছিলেন সালমানকে হত্যাই তার জীবনের লক্ষ্য।

এর আগে ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় পাঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালাকে।

তার খুনে অভিযুক্ত গোল্ডি ব্রার আদতে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী। গত মাসে গোল্ডি ব্রারের নাম ছিল কানাডার টপ ২৫ মোস্ট-ওয়ান্টেড পলাতকদের তালিকায়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...